ভোটের হার বাড়াতে গেলে অনিয়ম হতে পারতো: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ২৩:৪০আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২৩:৪০

ভোটের হার বাড়াতে গেলে অনিয়ম হতে পারতো: ইসি সচিব


উপজেলা পরিষদ নির্বাচনের চারটি ধাপেরই ভোট মোটামুটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। এ জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

রবিবার (৩১ মার্চ) চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ সন্তুষ্টির কথা জানান।
উপজেলা নির্বাচনে ভোটের হার বাড়াতে গেলে অনিয়মের আশঙ্কার কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘মানুষের জীবনের মূল্য অনেক বেশি। ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেটার ওপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনারা আমাদের শতকরা হারের কথা বলেছেন, শতকরা হার বাড়াতে গেলে অনিয়মের মধ্যে পড়তে হতো। এ জন্য ভোটাররা যে পরিমাণ আসুন না কেন, আমরা ওটার ওপরে বেশি গুরুত্ব দিয়েছি। এই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই এসেছেন। আমরা যদি ভোটার হার বাড়াতে চাই, তাহলে আবার সেই স্থানীয় প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিরা অনিয়মের দিকে ঝুঁকে পড়বে। আর অনিয়ম যাতে না সে জন্য আমরা বেশি গুরুত্ব দিয়েছি। মানুষের যাতে প্রাণহানি না হয়, আহত না হয়, সেদিকে বেশি গুরুত্ব দিয়েছি। স্বতঃস্ফূর্তভাবে প্রকৃত কত লোক ভোটকেন্দ্রে আসে, সেটাই চেয়েছি।’
নির্বাচনে ভোটের হার ৪০ থেকে ৪৩-এর মধ্যে থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, ‘আমাদের দেশের মানুষেরা কোনও না কোনও দলভুক্ত। নির্বাচনে অংশ না নেওয়ায় একটি দলের সমর্থকেরা আসেনি। আমাদের অনুমান ৪০ শতাংশ ৪১ ভোট পড়েছে, তা একটা দল যে অংশগ্রহণ করেছে, তাদেরই।’
জাতীয় সংসদ নির্বাচনে তাহলে ৮০ শতাংশ ভোট কীভাবে পড়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনের সঙ্গে উপজেলা নির্বাচনের তুলনা করলে চলবে না। জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কিন্তু উপজেলায় নির্বাচনে সব দল অংশগ্রহণ করেনি। আমরা চেয়েছি যে যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা অংশগ্রহণ করে।’
চতুর্থ ধাপের ভোট প্রসঙ্গে ইসি সচিব জানান, অনিয়মের কারণে কুমিল্লার তিতাস উপজেলার সবগুলো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। এর বাইরে ১২টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জের তিনটি, ঢাকার ধামরাইয়ের একটি, কুমিল্লার চান্দিনায় চারটি, কুমিল্লার মেঘনায় দুটি ও হোমনার দুটি কেন্দ্র রয়েছে। অনিয়মের সঙ্গে জড়িত থাকায় সাতজন ভোটগ্রহণ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তাদের আইনের আওতায় সাজা দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হওয়ার কারণে চার ধাপের নির্বাচনে একটি লোকও নিহত হয় নাই। হয়তো কিছু আহত হয়েছে। এবং নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ করার জন্য আমরা অনেকগুলো উপজেলার নির্বাচন স্থগিত করেছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এমনকী আমরা পুলিশ সুপারকেও (এসপি) আমরা প্রত্যাহার করেছি। কয়েকজনকে আমরা সাময়িক বরখাস্তও করেছি।’
রাঙামাটির বাঘাইছড়ির ব্রাশফায়ারের ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘এটাতো নির্বাচনকালীন সংহিসতা নয়। আপনারা কি এটাকে তা-ই বলবেন? আপনারা জানেন, সেখানে পাহাড়িদের বিভিন্ন গ্রুপ কাজ করে। সেখানে ভোটকেন্দ্র দখলের কোনও ঘটনা ঘটেনি। আঞ্চলিক দলের প্রাধান্য বিস্তারের জন্য এমন হতে পারে। এটাকে আমরা নির্বাচনি সহিংসতা বলতে চাই না।’
যেসব কেন্দ্র ও উপজেলার ভোট স্থগিত হয়েছে, তা তদন্ত করে পরবর্তীতে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হবে বলে তিনি জানান। এ ছাড়া পঞ্চম ধাপে ১৮ জুন ৩০ থেকে ৪০টি উপজেলায় নির্বাচন হবে বলেও জানান ইসি সচিব।
হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত ৪৬৫টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল। এর মধ্যে ৪১৮টির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এছাড়া ৩০টিতে সব পদে নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। আর আদালতের সিদ্ধান্তে ১০টি ও ইসির সিদ্ধান্তে ৭টির নির্বাচন স্থগিত করা হয়েছে।’

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম