পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের কথা না বলার অনুরোধ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১২:৩৪আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৮:২৩

চুপ করার ইশারা মন্ত্রীর

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয় এবং বোর্ডের কর্মকর্তারা। এ সময় কেন্দ্রের ভেতরে (কক্ষের বাইরে) দাঁড়িয়ে জোরে কথা না বলার জন্য সাংবাদিকদের ইশারা করেন মন্ত্রী। সোমবার (১ এপ্রিল) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।

পাবলিক পরীক্ষা শুরুর দিন রেওয়াজ অনুযায়ী শিক্ষামন্ত্রী একটি কেন্দ্র পরিদর্শন করেন। আগে কেন্দ্রের ভেতরে ছবি তোলার নিয়ম থাকলেও এবার তা বন্ধ করা হয়েছে। পরিদর্শনের পর প্রতিবারের মতো আজও শিক্ষামন্ত্রী পরীক্ষার বিষয়ে ব্রিফ করেন।

এর আগে শিক্ষামন্ত্রী কেন্দ্রে পৌঁছে সাংবাদিককের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন সাংবাদিক কিছুটা জোরে কথা বলে উঠলে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সে জন্য চুপ করার ইশারা করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯ জন। দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী ২ হাজার ৫৭৯টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

/এসএমএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম