প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হলেন রৌনক জাহান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব হিসেবে তিনি পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশ এ তথ্য জানানো হয়।
বুধবার (৩ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান।
সকালে মন্ত্রণালয়, বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদের পক্ষ থেকে তার একান্ত সচিব আহমদ কবীর ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, নাজীবুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফজলুল করিম, শহীদুল আলম এনডিসি, জাহাংগীর আলম, ড. মোজাফফর আহমেদ ও মোশাররফ হেসেন প্রমুখ উপস্থিত ছিলেন।








