রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে আসিয়ান: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ২২:৩৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২৩:৩৮





পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের জন্য সেখানে নিরাপদ পরিবেশ তৈরির কাজ করছে আসিয়ান দেশগুলো। বুধবার (৩ এপ্রিল) রাতে আসিয়ানের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকের পর তিনি এ কথা বলেন।


এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা তাদের বলেছি, তোমাদের কাছ থেকে রাখাইনে নিরাপদ পরিবেশ চাই এবং এ বিষয়ে তারা পদক্ষেপ নিয়েছে।’ তিনি বলেন, ‘থাইল্যান্ড বললো, আমরা যদি নিরাপদ এলাকা তৈরি করতে পারি তাহলে হয়তো রোহিঙ্গারা ফেরত যাবে। আমরা চাই রোহিঙ্গরা যেন নিরাপদে থাকে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘থাই পররাষ্ট্রমন্ত্রী প্রধানত রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন। কীভাবে বিষয়টি ত্বরান্বিত করা যায় এবং তারা এ বিষয়ে একটি বড় ভূমিকা পালন করতে চায়। আমরা তাদের বলেছি রোহিঙ্গারা যেতে ভয় পাচ্ছে এবং সেখানে নিরাপদ পরিবেশ হলে তারা যেতে রাজি হবে।’
তিনি বলেন, ‘আসিয়ানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল রাখাইন সফর করেছে এবং একটি পর্যালোচনা রিপোর্ট তৈরি করেছে তবে এখনও রিপোর্ট তৈরি হয়নি।’
আব্দুল মোমেন বলেন, ‘আসিয়ানের সদস্য সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশে এসেছিলেন এবং আমরা তাদের বলেছি, তোমরা এ বিষয়ে ভূমিকা পালন করো।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটি সেফ জোনের কথা বলেছেন, কিন্তু এ বিষয়ে মিয়ানমারের আপত্তি আছে।’
কবে প্রত্যাবাসন শুরু হবে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘কাল থেকে শুরু হলে আমি খুশি। আমরা খুব শিগগিরই তাদের (মিয়ানমার) সঙ্গে বসবো যেন যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি তারা রক্ষা করে।’
যুক্তরাষ্ট্র সফর
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইয়ের আমন্ত্রণে তিনি ওয়াশিংটন যাচ্ছেন। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সিনেটরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনা হবে।
আব্দুল মোমেন বলেন, ‘আমরা (প্রস্তাব) তৈরি করছি। বর্তমান সম্পর্ককে আমরা আরও শক্তিশালী করতে চাই।’
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনা, রোহিঙ্গা সংকট, বিনিয়োগসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি আমাদের একটি অগ্রাধিকারের বিষয়। আমরা আলাপ করবো এবং প্রস্তাব দেবো।’

/এসএসজেড/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক