শবে মিরাজ উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ০২:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৫:৪৯

পবিত্র শবে মিরাজ উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের র‌্যালি পবিত্র শবে মিরাজ উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির আবেদন জানিয়েছে বিশ্ব সুন্নী আন্দোলন। বুধবার (৩ মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ আবেদন জানান বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত।

সমাবেশে দিনটির তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, ‘মহান মিরাজ শরিফ প্রিয়নবীর কাছে স্বয়ং আল্লাহতায়ালার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির কাছে রহমতময় পরোক্ষ প্রকাশ। আল্লাহতায়ালা অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান-কালের ঊর্ধ্বে তার পরম নৈকট্যে নিয়ে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন। তাই এই দিনটিকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, 'মিরাজ শরিফ মহান প্রিয়নবীর সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতায়ালার স্বয়ং প্রকাশ, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস। যা শোকরিয়া না হলে নাফরমানি হবে। তবে, রমজান ও কোরবানির ঈদের মতো ঈদে আজম ও ঈদে মিরাজ হুকুমগত বিধিবদ্ধ নির্ধারিত পদ্ধতিগত ঈদ নয়। এটি ঈমানি হৃদয়ের ঈদ, ঈমানি প্রাণের ঈদ, অসীম প্রেমের ঈদ, যার সঙ্গে অন্য কোনও আমলগত বিষয়ের তুলনা চলে না। যা অন্য সবকিছুর উৎস।'

সমাবেশে বক্তব্য দেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রধান উপদেষ্টা, শায়খুল হাদিস ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারুফ, বিশ্ব সুন্নী আন্দোলনের পক্ষ থেকে আরেফ সারতাজ, রায়হান রাহবার প্রমুখ। সমাবেশ শেষে তারা একটি র‌্যালি নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে পল্টন হয়ে আবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত প্রদক্ষিণ করেন।

/এইচএন/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম