রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য কমে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ০৯:২৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১২:০২

বিদেশি অতিথিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য আগের তুলনায় এখন কমে গেছে। তাদের থাকা-খাওয়া নিয়ে সরকার ভীষণভাবে চিন্তিত।
শুক্রবার (৫ এপ্রিল) শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ৩৫ দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের নিয়ে শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল যান মন্ত্রী।
প্রতিনিধিদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ ৩৫টি দেশের রাষ্টদূত এবং তাদের পরিবারে সদস্যরা রয়েছেন।
আবদুল মোমেন বলেন, বর্ষা মৌসুমে বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোয় প্রাকৃতিক বিপর্যয় ঘটে। বিভিন্ন সময় ভূমিধস হয়। এ কারণে রোহিঙ্গাদের নিরাপদ আবাসন নিয়ে দুশ্চিন্তা আরও বাড়ছে। তাই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।
মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা যাতে নিজেদের দেশে ফেরত যায় সে ব্যাপারে আমরা সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছি। রোহিঙ্গারা নির্ধারিত এলাকা ছেড়ে যাতে অন্য কোথাও না যায় সে ব্যবস্থাও নিচ্ছে সরকার।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা শিশুদের বাংলা শিখিয়ে তো লাভ নেই, একদিন তো তারা নিজেদের দেশ মিয়ানমারে ফিরে যাবে সেখানে তারা তাদের নিজেদের ভাষায় শিক্ষিত হবে।

 

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম