রোজায় খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১৭:৩৪আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৮:১৬





সংসদীয় কমিটির বৈঠক

রোজায় খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বয় সভা করে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে।
রবিবার (৭ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালমুক্ত খাদ্য অভিযান জোরদার করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়। এছাড়া ধান, গম ও অন্যান্য খাদ্যশস্যের সরকারি ধার্যমূল্য যাতে কৃষক পায় সে জন্য তদারকি জোরদার করতে পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে বিদেশি চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।
কমিটি পরামর্শ দিয়েছে, দেশে যাতে কোনও ধরনের কৃত্রিম খাদ্য সংকট তৈরি না হয় সেজন্য চালের যে হিসাবের কথা বলা হয় গুদামে চালের সেই পরিমাণ মজুত আছে কিনা বা সরবরাহ করা হচ্ছে কিনা, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখতে হবে।
বৈঠকে খাদ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান করার ক্ষেত্রে যে জনবল সংকট রয়েছে তা নিরসনে শূন্যপদে দ্রুত নিয়োগ শেষ করারও সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আব্দুল হাই, আয়েন উদ্দিন, আতাউর রহমান খান ও আঞ্জুমান সুলতানা অংশ নেন।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম