রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় গুরুতর আহত হয়ে মারা যাওয়া ফায়ারম্যান সোহেল রানার মরদেহ ঢাকায় পৌঁছেছে। সোমবার (৮ এপ্রিল) রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর বিষয়টি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল রানা।
সোহেল রানার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। বাবা নূরুল ইসলাম ও মা হালিমা খাতুন। চার ভাই ও এক বোনের মধ্যে রানা দ্বিতীয়। ২০১৫ সালে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন তিনি।
গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারের আগুন লাগে। ওই নেভাতে ও ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা।
আরও পড়ুন...








