ঢাকায় ৮৫ কিলোমিটার বেগে ঝড়, নদীতে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ১৯:৪৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২০:১২

রাজধানীতে বজ্রসহ ঝড়ে সন্ধ্যার আগেই নেমে আসে অন্ধকার

টানা তিন দিন ধরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের ভেতর দিয়ে যাচ্ছে রাজধানীবাসী। গতকাল সোমবার রাতের ঝড়বৃষ্টির পর আজ মঙ্গলবার (৯ এপ্রিল)ভোর থেকেই ছিল মেঘলা আকাশ। তবে ঝমঝমিয়ে বৃষ্টি নামে বেলা ১১টার দিকে। এরপর রোদ উঠলেও সন্ধ্যা নামার আগেই কালো হয়ে যায় রাজধানীর আকাশ। তুমুল বাতাসের সঙ্গে নামে মুষলধারে শিলাবৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে,সন্ধ্যার এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। রাত প্রায় ১টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই অবস্থা বিরাজ করতে পারে বলে দেশবাসীকে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

রাজধানীতে বজ্রসহ ঝড়ে সন্ধ্যার আগেই নেমে আসে অন্ধকার

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, সন্ধ্যায় ছয়টায় যে ঝড় হয়েছে তার গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। আর দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির পরিমাণ ১৮ মিলিমিটারের মতো। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিও হয়েছে ঢাকায়। এর পরিমাণ ৫৮ মিলিমিটার। তিনি বলেন, আগামীকাল এই আবহাওয়া পরিস্থিতি ভালো হবে। তবে কিছু কিছু এলাকা বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এই ধরনের আবহাওয়া এখন স্বাভাবিক। মাঝে মাঝেই ঝড় ও বৃষ্টি হবে।

রাজধানীতে বজ্রসহ ঝড়। সন্ধ্যার আগেই নেমে আসে অন্ধকার

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এক সর্তকবার্তা বলা হয়, এর প্রভাবে আজ মঙ্গলবার দুপুর পৌনে তিনটা থেকে পরবর্তী ৮ থেকে ১০ ঘণ্টায় রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেইসঙ্গে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

রাজধানীতে বৃষ্টি

এদিকে নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক  নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ছবি: সাজ্জাদ হোসেন। 

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম