পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৭:৪৮আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৭:৫৫

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

দেশের নদী ভাঙন কবলিত এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হবে। বর্ষা মৌসুমকে সামনে রেখে যে কোনও দুর্যোগ মোকাবিলায় সরকার আগাম এ সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বুধবার (১০ এপ্রিল) বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপমন্ত্রী।

এনামুল হক শামীম বলেন, ‘বর্ষা মৌসুমকে সামনে রেখে আমরা সাধ্য মতো প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি। এ কারণেই বর্ষার আগ পর্যন্ত নদী ভাঙন কবলিত এলাকাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হবে। এ ধরনের সংকট মোকাবিলায় আমরা স্টাফের সংখ্যাও বাড়িয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘বর্ষা সামনে রেখে কোন এলাকাগুলো নদী ভাঙন কবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকা জানুয়ারি মাসেই আমরা সেগুলোকে চিহ্নিত করেছি। চিহ্নিত করার পর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রায় প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকা ভিজিট করেছি। বর্ষায় নদী ভাঙন ঠেকাতে কাজের গতি দ্রুত করার জন্যও বলা হয়েছে।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম