স্থগিত উপজেলার ভোট ৫ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ২০:১৩আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২০:১৫

নির্বাচন কমিশন চার ধাপের উপজেলা নির্বাচনের সময় অনিয়মের অভিযোগে যেসব উপজেলার ভোটগ্রহণ স্থগিত হয়েছিল, সেখানে ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ মে এসব উপজেলায় ভোটগহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে যেসব উপজেলার ভোট আদালতের আদেশে স্থগিত হয়েছিল, তারমধ্যে যেগুলোর নির্বাচনের বাধা কেটেছে, সেখানেও একই দিনে ভোট হবে।

বুধবার (১০ এপ্রিল) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ভোটের এই তারিখ ঘোষণা করেন। এছাড়া অনিয়মের কারণে যেসব কেন্দ্রের ভোট বন্ধ হয়েছিল, সেখানে আগামী ১৭ এপ্রিল পুনরায় ভোট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত: নির্বাচন কমিশন চার ধাপে দেশের ৪৬৫টি উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করলেও ভোট হয়েছে ৪১৮ টিতে। একক প্রার্থী থাকায় ৩০টি উপজেলায় ভোটের প্রয়োজন পড়েনি। বাকি ১৭ উপজেলার ভোট স্থগিত করা হয়। এরমধ্যে ১০টি আদালতের আদেশে এবং সাতটি ইসির আদেশে স্থগিত করা হয়।

ইসির সিদ্ধান্তে যেসব উপজেলার ভোট স্থগিত হয়েছিল, সেগুলোর মধ্যে রয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া, কিশোরগঞ্জের কটিয়াদী, লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোণার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আর আদালতের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেসব উপজেলার তারমধ্যে রয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর, কক্সবাজারের কুতুবদিয়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও দিনাজপুরের ফুলবাড়ি।

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম