পহেলা বৈশাখে ভুটানের প্রধানমন্ত্রীর জন্য পাঞ্জাবি, স্ত্রীর জন্য বেনারসি শাড়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ২২:২৪আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:৩৫

ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং

পহেলা বৈশাখ উদযাপনের উদ্দেশ্যে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। বিদেশি কোনও প্রধানমন্ত্রীর এটিই প্রথম পহেলা বৈশাখে অংশগ্রহণ। তাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে সরকার। বৈশাখের উপহার হিসেবে তাকে সিল্কের পাঞ্জাবি এবং তার স্ত্রীর জন্য বেনারসি শাড়ি উপহার দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১২ এপ্রিল) ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং। সকালে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে শেরিংকে অভ্যর্থনা জানাবেন। দ্বিপক্ষীয় সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার পাশাপাশি পররাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘পহেলা বৈশাখ বা একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের নিজস্ব অনুষ্ঠান হলেও এর সার্বজনীনতা বাড়ছে। একুশে ফেব্রুয়ারিতে একাধিকবার বিদেশি অতিথিরা অংশ নিলেও পহেলা বৈশাখের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো একজন বিদেশি প্রধানমন্ত্রী অংশগ্রহণ করছেন।’

তিনি পহেলা বৈশাখে সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সুরের ধারার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এবং পিজি হাসপাতালের ছাত্র শেরিং তার পুরনো বিদ্যাস্থানে যাবেন।

ভুটান বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার নিতে আগ্রহী এবং শিক্ষাখাতে বিশেষ করে মেডিক্যাল কলেজে আরও ছাত্র পাঠাতে চায়।  বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচক হিসাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

তিনি জানান, এ বিপরীতে দেশটিতে ওষুধ রফতানি বাড়াতে চায় বাংলাদেশ।

আরেকজন কর্মকর্তা বলেন, এর আগে আমরা সেখানে ওষুধ সরবরাহ করেছি এবং আমরা রফতানি বাড়াতে আগ্রহী।

বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ মিলিয়ন ডলার এবং এর মধ্যে বাংলাদেশের রফতানি মাত্র দুই মিলিয়ন ডলার।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম