ফায়ার ফাইটারদের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আতিকুল

এই শহর যেন মৃত্যুকূপ না হয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ২৩:১৬আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০০:২২

 

ফায়ার ফাইটারদের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম (ছবি: সাজ্জাদ হোসেন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা এমন অসহায় মৃত্যু আর দেখতে চাই না। যারা উঁচু ভবন করেছেন, আগুন থেকে বাঁচার জন্য তাদের সব নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। নতুবা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই শহর যাতে মৃত্যুকূপ না হয়।’

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ‘অগ্নিযোদ্ধাদের সম্মাননা’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের মিলনায়তনে সম্মাননা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ফায়ারম্যানরা হলেন, ফায়ারম্যান সোহাগ চন্দ্র কর্মকার, বিষুপদ মিস্ত্রি ( তার পক্ষে সন্মাননা গ্রহণ করেন তানহারুল ইসলাম), জাকির হোসেন, কাজী সোহাগ, শহিদুল ইসলাম, জুয়েল মাহমুদ, মফিজুল ইসলাম, আলমগীর হোসেন, নাজির হোসেন ও মো. মুক্তার হোসেন।

ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ-এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এবং পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এস এম জুলফিকার রহমান। 

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই শহর যাতে মৃত্যুকূপ না হয়। আমরা এমন অসহায় মৃত্যু আর দেখতে চাই না। যারা উঁচু উঁচু ভবন করেছেন, আগুন থেকে বাঁচার জন্য তাদের সব নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। নতুবা কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, আমরা ২০টি ভবনকে মডেল হিসেবে বিবেচনা করতে চাই। নিরাপদ শহরের জন্য যার ভবন আগে তাকেই দায়িত্ব নিতে হবে। যাতে ফায়ার সার্ভিসের লোকজন আসা পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় ভবন নিরাপদ রাখা যায়।

সংবর্ধিত ফায়ার ফাইটাররা (ছবি: সাজ্জাদ হোসেন) অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, ‘দেশবাসীকে  অনুরোধ করবো, কোথাও আগুনের ঘটনা ঘটলে অযথা ভিড় করে আমাদের কাজে বিঘ্ন ঘটাবেন না। সবার আগে ভূমিকা রাখতে হবে স্থানীয় জনগণের। আপনাদের সহযোগিতা পেলে আমরা ক্ষয়ক্ষতি কমাতে পারবো।’

সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, আমরা পাখি থেকে শুরু করে পরিবারের যদি কেউ আত্মহত্যা করে সেখানেও কাজ করি। ট্রাফিক জ্যাম, পানির সংকট আমাদের জন্য একটি বিরাজ সমস্যা। আমাদের মানতে হবে, বহুতল ভবন করলে তাতে যাতে অন্তত ৩০ মিনিট নিজস্ব ব্যবস্থাপনায় ফায়ার ফাইটিং সিস্টেম কাজ করে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা ভবন মালিকদের রাখতে হবে। 

তিনি বলেন, এফআর টাওয়ারে যদি পর্যাপ্ত সিঁড়ি থাকতো তাহলে সেখানে একটি মানুষও মারা যেতো না।

অনুষ্ঠানে এফ আর টাওয়ারে আগুনের সময় উদ্ধারকাজ চলাকালীন আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারানো ফায়ারম্যান সোহেল রানার পরিবারকে ব্র্যাকের পক্ষ থেকে ৪ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রাস্টের তহবিলে ৩ লাখ টাকা অনুদান দেওয়া হয়।  

/এসএস/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম