শবে বরাতের তারিখ নির্ধারণে ১০ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৯, ১৪:১৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৬:৫৬

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিং শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ১০ সদস্যের কমিটি করা হয়েছে। ১৭ এপ্রিলের মধ্যে কমিটি তাদের সিদ্ধান্ত জানাবে। শনিবার (১৩ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির জরুরি সভা শেষে এসব তথ্য জানান ধর্ম বিষয়ক  প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে বিশেষ সভার আয়োজন করছে জাতীয় চাঁদ দেখা কমিটি।  সভার সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক  প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রাট হয়েছে বলে দাবি করে  মজলিসু রুইয়াতিল হিলাল নামের একটি সংগঠন। সংগঠনটির প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘চাঁদ দেখা কমিটিতে আলেম, আবহাওয়া অধিদফতরসহ সংশ্লিষ্টরা রয়েছেন। সবার পরামর্শে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত জানাবে। কিন্তু কিছু গোষ্ঠী এ সিদ্ধান্তের আপত্তি জানাচ্ছে। তাদের উদ্দেশ্য সৎ বলে বিবেচিত মনে হচ্ছে না। তারপরও বিভ্রান্তি দূর করতে ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি ১৭ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।’

কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মালেক। কমিটিতে রয়েছেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রুহুল আমীন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা দেলোয়ার, মুফতি ফয়জুল্লাহ, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান, মুফতি ইয়াহইয়া।

বাংলাদেশের আকাশে শনিবার (৬ এপ্রিল) হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছিল সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছিলেন, ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে।

তবে মজলিসু রুইয়াতিল হিলাল দাবি করছে, ৬ এপ্রিল বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। সংগঠনটির দাবি, ভুল তারিখে পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণা করা হয়েছে।

 

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম