বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে আসুন: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৯:০৪

বার্জার রঙে রঙিন বৈশাখ শীর্ষক অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘আসুন, আমরা সবাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার শপথ নিই।’
রবিবার (১৪ এপ্রিল) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলা নববর্ষকে (১৪২৬) স্বাগত জানাতে আয়োজিত ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অতীতের সব গ্লানি মুছে ফেলে নতুন প্রত্যয়ে আমাদের অর্জনগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন বছরে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলায় পরিণত করতে সকলকে শপথ নিতে হবে।
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, আলপনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে একাকার হয়ে মিশে আছে। আলপনার মাধ্যমে প্রাণের রঙ আঁকা হয়। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা দেন। অনুষ্ঠানের সমন্বয়ক শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় চারশ’ শিল্পী আলপনা আঁকায় অংশ নেন।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম