বাঙালির সেতুবন্ধন হচ্ছে বাংলা নববর্ষ: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ এপ্রিল ২০১৯, ২০:৫৮আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ২১:০৮

পহেলা বৈশাখ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাঙালি জাতি, ধর্ম ও বর্ণের সবচেয়ে বড় সেতুবন্ধন হচ্ছে বাংলা নববর্ষ। এই অঞ্চলের মানুষ  কয়েকশ’  বছর  ধরে বাংলা নববর্ষ অনুষ্ঠান উদযাপন করে আসছে।

মন্ত্রী আজ ঢাকায় ডাক অধিদফতর মিলনায়তনে বাংলাদেশ ডাক অধিদফতর আয়োজিত শুভ নববর্ষ ১৪২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম . শেফায়েত  হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস  এবং ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র বক্তৃতা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, বাঙালির জাতীয় জীবনে বাংলা নববর্ষ নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির ক্ষেত্রে পৃথিবীর কাছে অনুকরণীয়।

বাংলা নববর্ষ  ১৪২৬ উদযাপন উপলক্ষে ডাক অধিদফতর দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। এই বিষয়ে দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম , ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেছে ও একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

জিপিও ও প্রধান ডাকঘরসহ  দেশের সব ডাকঘরে এ স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে।

পরে বাংলা নববর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম