দক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৯, ১৯:০২আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২০:০৪

দক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কর্মক্ষম তরুণরাই দেশের মূলশক্তি। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি করে বাংলাদেশ এগিয়ে যাবে। দক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।
সোমবার (১৫ এপ্রিল) নিজ নির্বাচনি এলাকা পীরগঞ্জে (রংপুর-৬) নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের দুই মাসব্যাপী ‘ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), রংপুর, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে বলা হয়, বক্তব্যের শুরুতেই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তরুণরা প্রশিক্ষণের সুযোগ পেলে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারবেন।’ যে কোনও প্রশিক্ষণ দক্ষ জনশক্তি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে মন্তব্য করে স্পিকার বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি তরুণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ডি এম আতিকুর রহমান ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পিআরএল) নারায়ণ চন্দ্র বর্মা। অনুষ্ঠানে পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডলসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক