নুসরাতের ভাইকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৯, ২০:১৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২০:৫২





প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে নুসরাতের পরিবার। (ছবি: ফোকাস বাংলা)

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমানকে শর্তসাপেক্ষে বেসরকারি ব্যাংক ‘এনআরবি’তে চাকরি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় তাকে এ চাকরি দেন ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার (১৫ এপ্রিল) নোমানের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন স্বয়ং প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বাংলা ট্রিবিউনকে জানান, স্নাতক শেষ করে রাফির ভাই মাহমুদুল হাসান নোমান চাকরিতে যোগ দেবেন—এই শর্তে তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে নুসরাতের পরিবার দেখা করতে গেলে নোমানের হাতে নিয়োগপত্র তুলে দেন স্বয়ং প্রধানমন্ত্রী। এ সময় এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানা গেছে, নোমানকে ট্রেইনি অফিসার পদে চাকরি দেওয়া হয়েছে। তিনি স্নাতক শেষ করলে এই চাকরিতে যোগ দিতে পারবেন। নোমান এখন স্নাতকের শিক্ষার্থী।
প্রসঙ্গত, নুসরাত জাহান রাফি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিমের পরীক্ষার্থী ছিলেন। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন তিনি। নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এ সময় তাকে কৌশলে একটি ভবনের ছাদে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। গুরুতর দগ্ধ নুসরাত পাঁচদিন পর্যন্ত বাঁচার জন্য লড়াই করে হার মানেন। গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।



আরও পড়ুন...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলো নুসরাতের পরিবার

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম