নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতিতে ভাঙা হবে বিজিএমইএ ভবন: রাজউক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১৫:৩৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৮:৪৮

বিজিএমইএ ভবন (ছবি: সাজ্জাদ হোসেন)

কন্ট্রোলড ডিমোলিশন বা নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতি ব্যবহার করে বিজিএমইএ ভবন ভাঙা হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বিজিএমইএ ভবন অপসারণ করতে এসে রাজউকের হাতিরঝিল প্রকল্পের পরিচালক রায়হানুল ফেরদৌস এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ভবন অপসারণের অংশ হিসেবে আজ আমরা প্রথমে ইউটিলিটি সার্ভিসের কাজ বন্ধ রেখেছি। ভবনে যারা আছেন তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য রাজউক কর্তৃপক্ষ আজ বিকাল পাঁচটা পর্যন্ত তাদের সময় দিয়েছেন। এরমধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এরইমধ্যে আমরা ভবনটি চীনা বিশেষজ্ঞদের দেখিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করেছেন। মূলত ভবনটি কন্ট্রোল ডিমোলেশনের মাধ্যমে অপসারণ করা হবে। ইতিপূর্বে র‌্যাংগস ভবন অপসারণ করতে গিয়ে বেশকিছু সমস্যা হয়েছে। আমরা চাই সেরকম ঘটনা যাতে আর না ঘটে। এজন্য যতো ধরনের সতর্কতা আছে তা অনুসরণ করা হবে।’
রায়হানুল ফেরদৌস বলেন, ‘ভবনটি ভাঙার অংশ হিসেবে আমরা এখানকার সেবা সার্ভিসগুলো বিচ্ছিন্ন করছি। যারা ভাড়াটিয়া আছেন তাদেরকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’
এসময় তার সঙ্গে ছিলেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান। তিনি বলেন, ‘বিকাল পাঁচটার পর আমরা ভবনটি সিলগালা করে দেবো এবং আইনগত ব্যবস্থা নেবো।’

/এসএস/এআর/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম