অগ্নি-নিরাপত্তা নিশ্চিতে গঠিত হচ্ছে ডিএনসিসির তিন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ২০:২১আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২০:৪৬

ঢাকা উত্তরের ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ডিএনসিসি’র বৈঠক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ভবনগুলোতে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গুলশানের নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অগ্নি-নির্বাপক বিষয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কমিটিগুলো গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিগুলো হচ্ছে- কেন্দ্রীয় কমিটি, কারিগরী কমিটি ও পরিদর্শন কমিটি।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাইকে আহ্বায়ক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এ কমিটিতে আরও থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, অগ্নি-নির্বাপক বিশেষজ্ঞ, অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি।

কারিগরী কমিটিটি মূলত বুয়েটের একজন অধ্যাপকের নেতৃত্বে অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে।

এছাড়া ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ইতোপূর্বে গঠিত হওয়া পরিদর্শন কমিটিতে অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, ভবন পরিদর্শন কমিটি ইতোমধ্যে ৩৩টি ভবন পরিদর্শন করেছে। এর মধ্যে রয়েছে বহুতল শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, হাসপাতাল ও বেসরকারি অফিস। মতবিনিময় সভায় উপস্থিত অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রত্যেকে কমপক্ষে ৫টি করে ভবনের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সভায় মেয়র বলেন, ‘ডিএনসিসির সব ভবনে পর্যায়ক্রমে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সবাইকে নিয়ে কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম