সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আমিনুল হকের প্রথম জানাজা ‍অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৫:২৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৫:৩৯

সুপ্রিম কোর্টে আমিনুল হকের জানাজা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। রবিবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের চত্বরে জানাজা হয়।

জানাজায় অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এসময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিত ছিলেন।  

এছাড়াও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল মতিন খসরু, শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অসংখ্য আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের আমিনুল হকের জানাজা জানাজা শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফুল দিয়ে আমিনুল হকের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শ্রদ্ধা নিবেদন করেন। 

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর মৃত্যুতে একজন দক্ষ আইনজীবী এবং জাতীয়তাবাদী দল বিএনপি হারিয়েছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম