জাঁকজমকভাবে মুজিব বর্ষ উদযাপন করবে জাতীয় সংসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৯:১৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:০৮

মুজিববর্ষ পালন উপলক্ষে জাতীয় সংসদের প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। (ছবি: ফোকাস বাংলা)

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকার ঘোষিত মুজিব বর্ষ জাঁকজমকপূর্ণভাবে পালন করতে চায় জাতীয় সংসদ। এ উপলক্ষে প্রস্তুতি ও করণীয় বিষয়ে মঙ্গলবার দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মুজিব বর্ষ নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করবে। দেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে ভবিষ্যৎ তরুণদেরকে উৎসাহিত করবে।

জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সভা সেমিনার আয়োজন ও আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর বক্তব্য প্রদর্শন, প্রচার ও পুস্তিকা সংকলন, দেশি-বিদেশি বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ, বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সামাজিক দর্শন নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রস্তুত ও প্রদর্শন, সংসদ ভবনকে সুসজ্জিতকরণ, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন, জাতীয় সংসদে বঙ্গবন্ধু কল্যাণ তহবিল গঠন, সংসদীয় স্থায়ী কমিটিতে মুজিব বর্ষ উদযাপন আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মুজিব বর্ষ উদযাপন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভার শুরুতে শ্রীলঙ্কায় উপসানালয় ও হোটেলে বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা ও শোক এবং সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সভায় সিনিয়র সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, হুইপ পঞ্চানন বিশ্বাস, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সামশুল হক চৌধুরী, মুহাম্মাদ ফারুক খান, আব্দুল মতিন খসরু, খন্দকার মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ,  আ.স.ম ফিরোজ,  সাবের হোসেন চৌধুরী, র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, রুস্তম আলী ফরাজী , শহীদুজ্জামান সরকার, মির্জা আজম, মেজর (অব.) রফিকুল ইসলাম, মেহের আফরোজ চুমকি, আবুল হাসান মাহমুদ আলী, এ কে এম রহমতুল্লাহ, মোস্তাফিজুর রহমান ফিজার, রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, মো. আলী আশরাফ, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মো. শামসুল ইসলাম টুকু, আ ফ ম রুহুল হক, আবুল কালাম আজাদ, মো. মকবুল হোসেন অংশ নেন।

এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম