ঢাকায় শিশু জায়ানের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ১২:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৩:৫১

জায়ান চৌধুরী

শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ দেশে আনা হয়েছে। 

শাহজালাল বিমানবন্দরে জায়ানের মরদেহ বহনকারী উড়োজাহাজ

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টা ৪২ মিনিটের দিকে শ্রীলঙ্কা থেকে তার মরদেহ বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। 

বিমানবন্দরে লাশবাহী গাড়ি আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার বেলা ১২টা ৪২ মিনিটে জায়ানের লাশ বহনকারী উড়োজাহাজ ঢাকায় এসে পৌঁছেছে। জায়ানের মরদেহ নিতে বিমানবন্দরে এসেছেন শেখ সেলিম ও তার পরিবারের সদস্যরা।

এর পর বেলা দেড়টার দিকে পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে শেখ সেলিমের বনানীর বাসায় নিয়ে যান জায়ানের মরদেহ। 
গাড়িতে শেখ ফজলুল করিম সেলিম গত  রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৪ এপ্রিল) লঙ্কান পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা নিহতের এ সংখ্যা জানিয়েছেন।

ছবি: নাসিরুল ইসলাম

/সিএ/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম