সিটি করপোরেশন এলাকায় উপকর আইন বাস্তবায়নের দাবি সাঈদ খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ১৩:২৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৩:৩৬

অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা থেকে কেন্দ্রীয় সরকার যেসব কর নিচ্ছে সেখান থেকে সিটি করপোরেশনকে উপকর দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। 

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের অধিক্ষেত্র এলাকায় উপকর আরোপ সংক্রান্ত যে আইন রয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। এই আইন কার্যকর করতে হবে।’

বুধবার সকালে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে ১২ দিন ব্যাপী ‘পৌরকর মেলা ২০১৯’ এর উদ্বোধনকালে মেয়র একথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘যেদিন থেকে আমি দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছি তার ১০ দিনের মাথায় বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্নের উপক্রম ছিল। আজ নগরী এলইডি বাতিতে আলোকিত। শতকরা ৯৯ ভাগ বাতি জ্বালিয়ে দিতে সক্ষম হয়েছি। ৮৫ ভাগ রাস্তা চলাচলের উপযোগী। জলসবুজে ঢাকা প্রকল্পের মাধ্যমে মাঠ ও পার্কগুলো বদলে যেতে শুরু করেছে। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি ঢাকা দক্ষিণ সিটির ইতিবাচক পরিবর্তন করতে পেরেছি। আমরা বদলে দিতে চাই এই শহরকে।’

মেয়র আরও বলেন, ‘নগরির আয়তন বেড়েছে। বাড়েনি জনবল। আমরা যে পরিমাণ আয় করি তার চেয়ে চারগুণ উন্নয়ন ব্যয় হয়। সুতরাং আমাদের আর্থিক দিকটিও বাড়াতে হবে। আমাদের উভয় সিটির সক্ষমতা সেভাবে বাড়েনি। এভাবে চলতে পারে না। তাই প্রতিষ্ঠানটিকে আমরা সক্ষমতা বাড়াতে চাই।’

মেয়র বলেন, সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী সিটি করপোরেশনগুলো তার এলাকায় সরকারের অর্জিত আয়ের ওপর উপকর আরোপ করতে পারবে। এই আইনটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই দুর্দশা কেটে যাবে। বিধিমালা প্রণয়ন না করার কারণে এখনও তা বাস্তবায়ন করা যায়নি। এজন্য আমি এবং প্রয়াত মেয়র আনিসুল হক বছর দুয়েক আগে প্রধান মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তার একান্ত সচিবকে। তা আজও কার্যকর করা যায়নি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা আর হয়নি।

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম