জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৭:২৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৭:৩০

জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক  জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে আগামী রবিবার (২৮ এপ্রিল)। এ বছর এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান/ বিনামূল্যে লিগ্যাল এইডে আইন সেবাদান’। ওইদিন সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ দিবসের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিকদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতেই দিনটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এসব তথ্য জানান।

ওই দিনের কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, ‘জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সংবাদপত্রে আইন সহায়তা বিষয়ক ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে। এছাড়া রেডিও-টেলিভিশনে আইন সহায়তা সংক্রান্ত টকশো ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চ ও চত্বরে লিগ্যাল এইড মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

এছাড়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা পর্যায়ে সভা, সেমিনার, রক্তদান কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।

উল্লেখ্য, গত ১০ বছরে (২০০৯ সালের মার্চ থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত) জাতীয় আইনগত সংস্থার মাধ্যমে মোট ৩ লাখ ৯৩ হাজার ৭৯০ জনকে বিনামূল্যে আইনি সেবা দেওয়া হয়েছে। আইনগত সহায়তাপ্রাপ্তদের মধ্যে ৬৬ হাজার ৪০২ জন কারাবন্দি ছিলেন বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

বর্তমান বিধিমালা অনুযায়ী বাৎসরিক আয় যাদের এক লাখ টাকা, তারা বিনামূল্যে সরকারের কাছ থেকে আইনগত সহায়তা পান। মানুষের আয় বেড়েছে জানিয়ে এই সেবা পেতে বাৎসরিক আয়ের সীমা বাড়ানো হবে কিনা– জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘জনগণের প্রয়োজনে নিশ্চয়ই তা করা হবে। সমাজের অবস্থার পরিপ্রেক্ষিতে আইনের সংশোধন করতে হলে সংসদে যেতে হয়। এজন্য বিষয়টি বিধিমালায় রাখা হয়েছে, মন্ত্রণালয় বিধিমালা সংশোধন করতে পারবে। প্রয়োজনে নিশ্চয়ই সংশোধিত হবে।’

 

/এসআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম