পররাষ্ট্র মন্ত্রণালয়ে নারী নিপীড়ন বিরোধী কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ২৩:৩৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২৩:৪৫

পররাষ্ট্র মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নারী নিপীড়ন এবং যৌন নির্যাতন বিরোধী অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত নারীকর্মীদের সুবিধার্থে এই কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা অণু বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

দুই সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নওরীন আহসানকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাহিদা রহমান সুমনা।

মন্ত্রণালয় এবং দূতাবাসের যেকোনও নারী কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য; মন্ত্রণালয় বা দূতাবাসের পুরুষ কর্মকর্তা ও কর্মচারী দ্বারা নিগৃহীত নারী এবং বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত যেকোনও বাংলাদেশি নারী এখানে অভিযোগ করতে পারবেন।

অফিস সময়ে বা ইমেইলে যেকোনও সময়ে অভিযোগ পাঠানো যাবে বলে অফিস আদেশে বলা হয়েছে।

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের