সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌদি বর্ডার গার্ডের ডিজির সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ১৭:১১আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৭:১৪

সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক ভাইস এডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়িকে স্মারক উপহার দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি: আইএসপিআর বাংলাদেশ সফররত সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক (ডিজি) ভাইস এডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ি রবিবার (২৮ এপ্রিল) সেনাবাহিনী সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
আইএসপিআর জানায়, সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক পিএসও এএফডি এবং ডিজি কোস্টগার্ডের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি বর্ডার গার্ডের ডিজির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশে আসে। বাংলাদেশ সফরের সময় তারা নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ১ মে নিজ দেশে ফিরে যাবেন।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম