সব ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে অর্থনীতি চালানো যাবে না: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ২১:৪৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:৫৩

সব ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে অর্থনীতি চালানো যাবে না: অর্থমন্ত্রী সারাবিশ্বেই ঋণখেলাপিদের মাফ করে দেওয়ার ব্যবস্থা আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সব ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে দিয়ে দেশের অর্থনীতি চালানো যাবে না। তবে আবার সবাইকে মাফও করা যাবে না। যারা ইচ্ছেকৃতভাবে খেলাপি হয় যায় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, কঠোর অবস্থানে যেতে হবে।’
রবিবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সারাবিশ্বেই ঋণখেলাপিদের মাফ করে দেওয়ার ব্যবস্থা আছে। দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন কার্যকর ছিল না। আইনগুলো কার্যকর করে আইনি প্রক্রিয়ায় সহনীয় পরিস্থিতি তৈরি করে মাফ করার ব্যবস্থা করা হবে। তবে সবাইকে মাফ করা হবে না।’
তিনি বলেন, ‘নন-পারফর্মিং লোনের পরিমাণ বেড়ে গেলে অর্থনীতি গতিশীলতা থেকে বিচ্যুত হবে। সব কিছু বিবেচনায় নিয়ে সুদের হার কমানো হবে। সুদের হার কমানো না গেলে নন-পারফর্মিং লোন কমবে না।’
অর্থমন্ত্রী বলেন, ‘নন-পারফর্মিং লোন তখনই বেড়ে যায়, যখন লোন নিয়ে তারা পরিশোধ করতে পারেন না। নন-পারফর্মিং লোন হওয়ার কারণে সুদের হার অনেক বেশি। যখন ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা ঋণ পরিশোধ করতে পারে না, তখন তারা সঙ্গত কারণেই খেলাপি হয়ে যায়।’

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম