বাণিজ্যের পাঁচ সেক্টরে জটিলতা সমাধানে কাজ চলছে: টিপু মুনশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ০১:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০৯:০৬

পঞ্চম ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ

ইউরোপিয়ন ইউনিয়নের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন,‘ দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব জোনে বিনিয়োগ করলে তারা লাভবান হবেন বলে জানানো হয়েছে।’   

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বাণিজ্য নিয়ে ৫টি সেক্টরে বিভিন্ন সময়ে জটিলতা দেখা যায়। এগুলো হলো: ইমপোর্ট ডিউটিজ/কাস্টমস/ট্রেড ফেসিলিটেশন, ফাইনান্সিয়াল ফ্লোজ, ফার্মাসিউটিক্যালস, ট্যাক্স রিজিমস, লাইসেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন দ্যা সার্ভিস সেক্টর। তবে এসব সেক্টরের সমস্যা সমাধানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগের চারটি ডায়ালগে অনেক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করা হয়েছে। আগামী ৬ মাস পর আবার যে ডায়ালগ অনুষ্ঠিত হবে, তখন বাকি সমস্যাগুলো আর থাকবে না বলে বিশ্বাস করি।’

রবিবার (২৮ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘পঞ্চম ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ এর পর সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা সহজ করার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ পদ্ধতি দুর্নীতিমুক্ত ও সহজ করা হয়েছে। এখন এক অফিসেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। কোনও কাজে হয়রানির সুযোগ নেই। কোনও ব্যবসায়ী যাতে হয়রানির শিকার না হন, সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ইউরোপিয়ন ইউনিয়ন এর সঙ্গে চলমান বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন বাধা দূর করতে বছরে দুবার বৈঠক হয়। এটি পঞ্চম ডায়ালগ।

ইউরোপিয়ন ইউনিয়নের ডেলিগেশন প্রধান এবং ইইউ অ্যাম্বাসেডর মিসেস রেনসজি টেরিংক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ইউরোপিয়ন ইউনিয়ন সহজ পদ্ধতিতে বাণিজ্য করার পরিবেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডুয়িং বিজনেস পলিসি খুবই ভালো। সেই অনুসারেই অফিসগুলোতে কাজ হবে বলে ইইউ আশা করছে।’

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম