বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা মো. গোলজার হোসেন তালুকদারকে ২২ লাখ টাকা চিকিৎসা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় (৩০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী অনুদানের চেক প্রদান করেন।
গোলজার হোসেন ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার প্রতিবাদকারী হিসেবে তৎকালীন সরকারের হুলিয়া নিয়ে চার বছরের অধিক সময় আত্মগোপনে ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন।








