ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মে ২০১৯, ২৩:২১আপডেট : ০২ মে ২০১৯, ২৩:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার বিকালে বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানলে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য সব বিভাগকে সব ধরনের পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী ব্রিটেনের রাজধানী থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটর করছেন।’’

এদিকে আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ফণী’ এখন বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুলেটিনে বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুলেটিনে আরও বলা হয়, অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। বাসস।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
‘বার্থ ট্যুরিজম’ কী, কেন এই ভ্রমণপ্রবণতায় লাগাম টানতে চাইছে আমেরিকা?
‘বার্থ ট্যুরিজম’ কী, কেন এই ভ্রমণপ্রবণতায় লাগাম টানতে চাইছে আমেরিকা?
বিএনপি কোনও বট বাহিনী চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি কোনও বট বাহিনী চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
নতুন দুই সেতুতে লাগবে না টোল, সুবিধা পাবে কত জেলার মানুষ
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ২ সার্ভিস সেতু খুললোনতুন দুই সেতুতে লাগবে না টোল, সুবিধা পাবে কত জেলার মানুষ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা