ওবায়দুল কা‌দের শিগ‌গিরই দে‌শে ফির‌বেন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ১৩:৩৯আপডেট : ০৩ মে ২০১৯, ১৩:৫২

ওবায়দুল কাদের ওবায়দুল কাদের শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি ব‌লেছেন, ‘আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের এখন সম্পূর্ণ  সুস্থ। অ‌তি শিগ‌গিরই তি‌নি দে‌শে ফির‌বেন।’

শুক্রবার (৩ মে) দুপু‌রে ধানম‌ন্ডিতে আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হাসিনার রাজনৈতিক কার্যাল‌য়ে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি একথা ব‌লেন। সম্প্র‌তি হাছান মাহমুদ সিঙ্গাপু‌রে চি‌কিৎসাধীন ওবায়দুল কা‌দের‌কে দেখ‌তে যান।

হাছান মাহমুদ ব‌লেন, বিএনপির অভ্যাস সব সময় অপরাজনী‌তি করা। তারা ঘূ‌র্ণিঝড় নি‌য়েও নোংরা রাজনীতি কর‌ছে।

বিএনপির ‌সিনিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভীর বক্তব্য প্রস‌ঙ্গে হাছান মাহমুদ ব‌লেন, ‘দু‌র্যোগ নি‌য়ে বিএন‌পি লোক দেখা‌নো বিবৃতির ম‌ধ্যে সীমাবদ্ধ আছে । বিবৃ‌তির ম‌ধ্যে সীমাবদ্ধ না থে‌কে দুর্যোগ মোকাবিলায় মানু‌ষের পা‌শে এ‌সে দাঁড়ান।’

পদ্মা‌সেতু ও কর্ণফু‌লী টা‌নেল প্র‌য়োজন নেই মির্জা ফকরুল ইসলা‌মের এমন বক্তব্য প্রসঙ্গে বলেন হাসান মাহমুদ ব‌লেন, ‘তার বক্ত‌ব্য দিয়ে এটাই প্রমাণ হয় যে তারা দে‌শের উন্নয়ন ও অগ্রগ‌তি চায় না। এ দু‌’টি প্রকল্প হ‌চ্ছে জা‌তির গ‌র্বের প্রকল্প। বি‌ভিন্ন সমীক্ষায় দেখা গেছে এ দু‌’টি প্রকল্প বাস্তবায়ন হ‌লে অর্থ‌নৈ‌তিক প্রবৃ‌দ্ধি বাড়‌বে। কর্ণফু‌লী টা‌নেল হ‌লো এ‌শিয়ার সর্বপ্রথম টা‌নেল।

 

 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম