আসিয়ানকে রাখাইনে কাজের সুযোগ দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ২২:৫২আপডেট : ০৩ মে ২০১৯, ২২:৫৭

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোরর জন্য অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান ন্যাশন্স (আসিয়ান)সহ অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়কে রাখাইনে কাজ করার অনুমতি দিতে মিয়ানমারকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ মে) মিয়ানমারের রাজধানী নেপিডোয় অনুষ্ঠিত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভায় বাংলাদেশ এই প্রস্তাব দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিকের সচিব মাহবুব উজ জামান নেতৃত্ব দেন।  আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মিন্ট থো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের বৃহত্তর আত্মবিশ্বাস তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যেন রাখাইনে কাজ করতে পারে, তার জন্য একটি ব্যবস্থা তৈরি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক এবং টেকসই প্রত্যবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভায় আলোচনা করা হয়।

বৈঠকে রাখাইনে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরির জন্য তাগিদ দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, সব ধরনের আইনি ও প্রসাশনিক বাধা দূর করার জন্য। যেন রোহিঙ্গারা অবাধে চলাচল করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হয়। তারা যেন নাগরিকত্ব পায়, তার জন্য একটি পথরেখার ওপরও জোর দেয় বাংলাদেশ।

প্রত্যাবাসনের পথে সকল বাধা দূর করে দ্রুত শুরু করার ওপর তাগিদ দিলে উভয় পক্ষ ভেরিফিকেশন-প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মতি দেয়।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম