ঘূর্ণিঝড়ে বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৯, ২১:২৭আপডেট : ০৪ মে ২০১৯, ২১:৩১





এক রোহিঙ্গাকে চিকিৎসা দিতে মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। (ছবি: আইএসপিআর) ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করেছে সেনাবাহিনী। শনিবার (৪ মে) ঘূর্ণিঝড় ফণী’তে রোহিঙ্গা ক্যাম্পে ক্ষতিগ্রস্ত ঘড়বাড়ি মেরামত ও আহত রোহিঙ্গা সদস্যদের চিকিৎসা সহায়তা দেন সেনাবাহিনীর সদস্যরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ফণী’তে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে সেনাবাহিনীর ১৭০টি দুর্যোগ ব্যবস্থাপনা দল, ১৭ হাজার ৫৫০টি ত্রাণের প্যাকেট, ১৬টি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট, ৩৩৬টি ট্রাইশেক বোট, ২৯৬টি স্পিড বোট, ১১টি ওয়াটার ব্রাউজার এবং ৪টি জাপানিজ উদ্ধার বোট প্রস্তুত রয়েছে।
সেনাবাহিনী তাদের সব এলাকায় সাইক্লোন মনিটরিং সেল গঠন করে পরিস্থিতি মনিটরিং করেছে। সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতি এবং ঘূর্ণিঝড়-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সমন্বয় সাধন করেছে। তাছাড়া সেনাবাহিনী তাদের নিজস্ব সম্পদ থেকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রস্তুত রেখেছে। দুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা দিতে ৭৮টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। বিশেষ যন্ত্রপাতিসহ দুর্যোগ ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে, যাদের স্বল্প সময়ের মধ্যে মোতায়েন করা যাবে। ভূমিধ্বসের বিষয়টি বিবেচনায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা দল প্রস্তুত রাখা হয়েছে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম