জঙ্গি হামলার হুমকিকে দেশের জনগণ ভয় পায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ১৪:২৭আপডেট : ০৫ মে ২০১৯, ১৬:৫০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘লোন উলফ ম্যাগাজিনে বাংলাদেশে জঙ্গি হামলার হুমকিকে এদেশের জনগণ ভয় পায় না। যাদের নামে হুমকি দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা দেওয়া হবে। এই হুমকি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।’

রবিবার (৫ মে) সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের জনগণ চোখ-কান খোলা রেখেছে বলে আমরা জঙ্গি হামলা থেকে অনেকটাই মুক্ত হয়েছি। তার মানে এই নয়, আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে আছে। আমরা জঙ্গিদের মূলোৎপাটন করেছি তা কখনও বলিনি, এখনও বলছি না। আমাদের জনগণ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, অর্থায়ন করে না।’

সম্প্রতি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার অনুসারীরা তাদের প্রপাগান্ডা চ্যানেল বালাকোট মিডিয়াতে বাংলাদেশ ও ভারতে লোন উলফ হামলার পরিকল্পনা ও নির্দেশনা সম্বলিত একটি বার্তা প্রকাশ করে। টেলিগ্রামভিত্তিক প্রপাগান্ডা চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া লোন উলফ নামে ওই অনলাইন ম্যাগাজিনে বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিক শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও সুলতানা কামালের নাম টার্গেট লিস্টে আছে বলে উল্লেখ করেছে।

শনিবার (৪ মে) সন্ধ্যায় মানবাধিকার কর্মী সুলতানা কামাল নিরাপত্তা চেয়ে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বেড়েছে। তারা একের পর এক জঙ্গিদের দমন করছে। লোন উলফ ম্যাগাজিনের মার্চে প্রকাশিত সংখ্যায় দেশের কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি-ধমকিতে এদেশের জনগণ ভয় পায় না। ’

সম্প্রতি গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলার বিষয়ে আইএসের দায় স্বীকার প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু হলেই সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকার করা হয়। এটা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।’ 

 

/এনএল /এসটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম