ব্যারিস্টার মওদুদ হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ২০:০৬আপডেট : ০৫ মে ২০১৯, ২০:৪৮

ব্যারিস্টার মওদুদ আহমদ (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৫ মে) বিকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এদিন দুপুর আড়াইটার দিকে তিনি সুপ্রিম কোর্টে অসুস্থ হয়ে পড়েন।

তার অসুস্থতা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদকে অ্যাপোলোর সিসিইউতে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকরা তার ট্রিটমেন্ট করছেন।’

এ বিষয়ে শায়রুল কবির খান আরও বলেন, ‘মওদুদ আহমদের অসুস্থতার খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ-খবর নিয়েছেন।’

বিএনপির একটি সূত্র জানায়, মওদুদ আহমদকে দেখতে হাসপাতালে যেতে পারেন মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা।

মওদুদ আহমদ বিএনপি সরকারের সময়ে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে জাতীয় পার্টির (জাপা) সরকারেও ছিলেন তিনি।

/এসটিএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম