আমলারাই প্রকৌশলীদের জায়গা দখল করে আছেন, অভিযোগ আইইবি নেতাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ২২:৩২আপডেট : ০৭ মে ২০১৯, ২৩:০০

বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর কর্মকর্তারাসহ প্রকৌশলীরা।  আমলারাই প্রকৌশলীদের জায়গা দখল করে আছেন বলে অভিযোগ করেছেন দেশের প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নেতারা। তারা বলছেন, প্রকৌশলীরা দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছেন। কিন্তু, প্রকৌশলবিদ্যা না থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকল্প আমলারাই পরিচালনা করছেন। অথচ এসব প্রকল্প প্রকৌশলীরা পরিচালনা করলে দেশের অনেক অর্থ সাশ্রয় হতো।

মঙ্গলবার (৭ মে) সকাল ৮টায় রাজধানীর রমনায় আইইবি সদর দফতর এবং ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা এমন অভিযোগ করেন।

এর আগে নানা আয়োজনে আইইবি‘র ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিবছরের মতো নানা আয়োজন আর উৎসবের মাধ্যমে সারাদেশের প্রকৌশলীরা এই দিনটিকে উদযাপন করছেন। দিবসটিকে আইইবি ‘ইঞ্জিনিয়ার্স ডে’ হিসেবে পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে আইইবি সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। এরপর জাতীয় ও আইইবি’র পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও বেলুন উঠিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন শেষে আইইবি প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মৎস্য ভবন মোড় প্রদক্ষিণ করে আবার আইইবি প্রাঙ্গণে আসে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বর্তমানে আমাদের প্রকৌশলীরাই দেশের সব বড় বড় উন্নয়ন প্রকল্প দক্ষভাবে পরিচালনা করছেন। অথচ অনেক সময় দেখা যাচ্ছে আমলারা প্রকৌশলীদের জায়গা দখল করে আছেন। প্রকৌশলবিদ্যা না থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকল্প আমলারা পরিচালনা করছেন। যার ফলে অনেক সময় সেসব প্রকল্প থেকে ভালো ফলাফল পাওয়া যায় না। দেশের অর্থ নষ্ট হয়। তাই প্রকৌশল কাজ প্রকৌশলীদের দিয়েই পরিচালনা করানোর দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, প্রকৌশলী এস এম মনজরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালী উল্লা সিকদার, সম্মানী সম্পাদক প্রকৌশলী শাহাদৎ হোসেন শীবলু প্রমুখ।

/এসএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম