মস্কোতে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের কাছে পাঠানো এক শোক বার্তায় বলেছেন, ‘রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার খবর শুনে গভীর দুঃখ পেয়েছেন।’
প্রধানমন্ত্রী শোক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এবং ব্যক্তিগতভাবে তিনি রাশিয়ার সরকার এবং বন্ধুপ্রতীম জনগণের প্রতি বিশেষ করে এই দুঘর্টনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রবিবার ওই দুঘর্টনায় শিশুসহ ৪১ জন নিহত হয়। খবর বাসস।








