ঈদে মহাসড়কে ট্রাক-লরি চলবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ১৪:০৫আপডেট : ০৯ মে ২০১৯, ১৪:৩৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আসন্ন রোজার ঈদের আগে ও পরের সাত দিন দেশের মহাসড়কগুলোতে কোনও প্রকার ট্রাক বা লরি চলাচল করতে পারবে না। একইসঙ্গে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রাকে স্বস্তিদায়ক, আরামদায়ক ও হয়রানিমুক্ত করতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আসন্ন ঈদে সড়ক-মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব জানান, ঈদের সময় ১২ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের আগে ৭ দিন ও পরে ৫ দিন সিএনজি স্টেশন খোলা থাকবে। এছাড়া মহাসড়কগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের দুপাশে কোনও বাজার বসতে দেওয়া হবে না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। 

/এসআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম