উপজেলায় শেষ ধাপের ভোট ১৮ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ১৬:১৭আপডেট : ০৯ মে ২০১৯, ১৬:৩০

উপজেলা পরিষদ নির্বাচন

উপজেলা পরিষদের পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৯ মে) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। এ দফায় ১৬টি উপজেলায় ভোট হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, যাছাই-বাছাই ২৩ মে, প্রার্থিতা প্রত্যাহার ৩০ মে। প্রতীক বরাদ্দ ৩১ মে এবং ওই দিন থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন।

পঞ্চম ধাপে যে উপজেলাগুলোতে নির্বাচন হবে সেগুলো হলো— শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জের বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়পুর, কুমিল্লার আদর্শ সদর ও আদর্শ দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চার ধাপে ভোট অনুষ্ঠিত হয়। ওই ধাপগুলোতে ৪১৮টি উপজেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। ওই ধাপগুলোতে ৪৬৫টি উপজেলায় ভোটের তফসিল দিলেও বিভিন্ন কারণে ১৭টির ভোট স্থগিত হয়। অবশ্য আগে স্থগিত ১৭টির মধ্যে ৫টির ভোট হয়েছে। 

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম