খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৯, ১৬:৩২আপডেট : ১২ মে ২০১৯, ১৬:৩৪




খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যারা খাবারে ভেজাল দেয় তারা সমাজের শত্রু, মানবতার শত্রু। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। শুধু রমজান মাসেই নয়, আমরা চাই ১২ মাসই জনগণ নিরাপদ খাদ্য খাবে।
রবিবার (১২ মে) পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ভ্যানের মাধ্যমে মহানগরীতে প্রচার-প্রচারণার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যে ভেজালের বিষয়ে আমাদের নিজেদের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করা জরুরি। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সবাই মিলে একযোগে, এক হয়ে কাজ করে এটিকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে।
তিনি বলেন, আতঙ্কিত না হয়ে ভেজাল প্রতিরোধে নিজেরা যদি আরও সোচ্চার হন তাহলে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।
পবিত্র রমজান মাসে ভেজালবিরোধী অভিযানে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে। প্রচলিত আইনে শাস্তির যে বিধান রয়েছে দরকার হলে আইন সংশোধন করে শাস্তির মাত্রা বৃদ্ধি করা হবে। খাদ্যমন্ত্রী ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি করে গণ-আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুযুল হক, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে আজাদ প্রমুখ।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম