বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ মে, ট্রেনের ২২ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ১৭:১৪আপডেট : ১৩ মে ২০১৯, ১৭:২৪

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি (ফাইল ছবি) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে। আগামী ১৭ মে শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৩০ মে বৃহস্পতিবার পর্যন্ত। এই সময়ের মধ্যে নগরীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যের অগ্রিম টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে।  এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট বিক্রি চলবে ২৬ মে পর্যন্ত। এছাড়া, যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রথমবারের মতো কমলাপুরের বাইরে পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘৫ বা ৬ তারিখ ঈদের দিন ধরে আমরা ১৭ মে শুক্রবার সকাল ৬টা থেকে বিভিন্ন গন্তব্যের বাসের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পরিবহন মালিকরা তাদের টিকিট বিক্রি করবেন। টিকিট বিক্রি হবে ৩০ মে পর্যন্ত।’

অপরদিকে, মহাখালী বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অগ্রিম টিকিট ছাড়ার দিন-তারিখের বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও আমরাও ১৭ মে থেকে বিক্রি শুরু করতে পারি। খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ ঘোষ বলেন, ‘ঢাকার গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট ও কলাবাগান এলাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি হবে। আগামী ৩০ মে থেকে অগ্রিম টিকিটের বাসগুলো নির্ধারিত গন্তব্যে যাত্রা শুরু করবে। আমরা প্রত্যেকটি গাড়ির দুটি টিকিট হাতে রেখে বাকি সব টিকিট বিক্রি করে দেবো।’

শ্যামলী, হানিফ, সোহাগ, গ্রিনলাইন, এস আর, নাবিল, ঈগল, এনা, দেশ ট্রাভেলস, আগমনী এক্সপ্রেসসহ প্রায় পঁচিশটি বড় পরিবহন কোম্পানির বাসেরও অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানান রমেশ ঘোষ।

প্রসঙ্গত রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল- এ চারটি বিভাগের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের টিকিট বিক্রি হয় রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকা থেকে।

এদিকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন জানান, আগামী ২২ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, চলবে ২৬ মে পর্যন্ত। তিনি বলেন, ‘দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন ছাড়াও তেজগাঁও, বনানী এবং ফুলবাড়িয়া থেকে এই টিকিট পাওয়া যাবে। কোনও যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এ বছর ৫০ ভাগ টিকিট অ্যাপের মাধ্যমে বিক্রি হবে।’

সচিব বলেন, ‘সরকার রেলের ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের সুফল ও যাত্রীসেবা নিশ্চিত করতে যা যা করা দরকার, তাই করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরেছি। এই হিসাবে আগামী ২২ মে পাওয়া যাবে ৩১ মে’র টিকিট, ২৩ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৫ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।’

তিনি জানান, রেলের ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে। এদিন পাওয়া যাবে ৭ জুনের টিকিট। ৩০ মে বিক্রি হবে ৮ জুনের টিকিট। ৩১ মে বিক্রি হবে ৯ জুনের টিকিট। ১ জুন বিক্রি হবে ১০ জুনের টিকিট এবং ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট।

সচিব আরও জানান, এই ঈদে ছয়টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। এগুলো ২ থেকে ৪ জুন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া হবে এবং ঈদের পরে ৬ থেকে ১২ জুন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসবে।

 

/এসএস/এফএস/এপিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি