শ্রীলঙ্কায় মুসলমানদের ওপর হামলায় ওআইসি’র উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ২৩:২৭আপডেট : ১৪ মে ২০১৯, ২৩:৩৫

ওআইসি শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। মঙ্গলবার (১৪ মে) এক টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, তারা গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
টুইট বার্তায় ওআইসি বলেছে, ‘দেশেটির মুসলমান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানাচ্ছি। সেখানে সহিংসতা, উগ্রবাদ ও ঘৃণার বিস্তার ঠেকাতে এবং সম্প্রদায়ের মধ্যে যে অবিশ্বাস আছে তা দূর করার আহ্বান জানাচ্ছি।’
একইসঙ্গে ২১ এপ্রিল কলম্বোয় চার্চে ও হোটেলে চালানো সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ওআইসি।
ওই সন্ত্রাসী হামলার পর শ্রীলঙ্কায় মুসলমানদের ওপর হামলা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটছে। এমনকি মসজিদও ভাঙচুর করা হয়েছে। মুসলমানদের বাড়িঘর, দোকানপাটসহ সম্পদ নষ্ট করা হয়েছে। 

/এসএসজেড/এইচআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম