উন্নয়নের তথ্য জনগণকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তথ্য কর্মকর্তারা: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ মে ২০১৯, ২৩:৫৪আপডেট : ১৫ মে ২০১৯, ০০:২১

 

 

তথ্য কর্মকর্তাদের ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ





তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে গেছে। আমরা স্বল্প আয় থেকে মধ্যম আয়ের ও খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। বিস্ময়কর উন্নয়নের এসব তথ্য জনগণের কাছে পৌঁছাতে তথ্য ক্যাডারের অফিসাররা যে ভূমিকা পালন করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নবনির্মিত তথ্য ভবন মিলনায়তনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় দেশের বিস্ময়কর উন্নয়নের তথ্য জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাতে সুচিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগে নিবেদিত হতে তথ্য ক্যাডারের অফিসারদের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘তথ্যপ্রবাহের এই কাজকে আরও যুগোপযোগী ও কার্যকর করে তুলতে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও উদ্ভাবনী পরিকল্পনা সরকারকে সহায়তা করবে।’
ড. হাছান মাহমুদ এসময় তথ্য ক্যাডারের অফিসারদের শূন্যপদ পূরণ ও দ্রুত পদোন্নতির বিষয়গুলো যত্নের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
তথ্যসচিব আবদুল মালেক তার বক্তৃতায় তথ্য ক্যাডারের অফিসারদের চাকরির বিভিন্ন দিক ও উন্নয়ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সভাপতিত্বে ও মহাসচিব ফয়জুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে তথ্যসচিব আবদুল মালেক, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক ও মো. মিজান-উল-আলম, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারসহ তথ্য ক্যাডার ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। বাসস

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম