সেলফোনে সেবাগ্রহীতারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা নিতে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মে ২০১৯, ১২:২৩আপডেট : ১৫ মে ২০১৯, ১৪:৪৪

বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সেলফোনের মাধ্যমে সেবাগ্রহীতারা সার্টিফিকেট সত্যায়িতসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও ইচ্ছা থাকার কারণে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পাশাপাশি এ ধরনের সেবা পাওয়া সম্ভব হচ্ছে।’

মঙ্গলবার (১৪ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন ডিজিটাল বাংলাদেশের। আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। তখন অনেকে অসম্ভব ভাবলেও আজকে তা অর্জনের পথে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তোমরা যদি ডিজিটাল দেখতে চাও বাংলাদেশে যাও। এগুলো আমাদের গর্ব।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্টাটিস্টিকস (সিআরভিএস) বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতা আছে। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে শতকরা ১০০ ভাগ নিবন্ধন করার জন্য আমরা জাতিসংঘের কাছে অঙ্গীকারবদ্ধ। এ সময়ের আগেই আমরা এ লক্ষ্য অর্জন করব বলে আমি বিশ্বাস করি।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিলুফার আহমেদ, ব্যানবেইসের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, জন্মনিবন্ধন কার্যালয়ের রেজিস্টার জেনারেল মানিক লাল বণিক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হক এবং এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খান। খবর বাসস 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্যতার সৌন্দর্যে অনন্য সুন্দরবন
বন্যতার সৌন্দর্যে অনন্য সুন্দরবন
আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সেই সাহেদ
আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সেই সাহেদ
ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু
ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা