খালেদা জিয়াকে কেরানীগঞ্জে নেওয়ার সিদ্ধান্তে বিএনপির খুশি হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৯, ১৭:০৯আপডেট : ১৫ মে ২০১৯, ১৭:২১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি) খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সিদ্ধান্তকে বিএনপির জন্য ইতিবাচক বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছে বলে বিএনপি আগে অভিযোগ করেছিল। এখন কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার সিদ্ধান্তে তাদের খুশি হওয়া উচিত। কারণ সেখানে আরও অনেক বন্দি থাকেন, যেখানে খালেদা জিয়াও থাকবেন।’ বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এরআগে তথ্যমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, ‘‘সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব বলেছেন, ‘বর্তমান সরকারের নেতৃত্বে দেশ অকার্যকর হয়ে গেছে।’ তার এ অভিযোগ ঠিক নয়। বিএনপি মহাসচিব বরং সংবাদ সম্মেলন করে বলতে পারতেন, তার নেতৃত্বের চরম ব্যর্থতার কথা।’’

ড. হাছান মাহমুদ বলেন, ‘‘বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শ্যাম বেনেগাল পরিচালিত পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ নির্মিত হচ্ছে। সেই বিষয়টি নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়েছে। এই ছবির কাজ শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধু ছবির বাংলাদেশের মালিকানা ৬০ এবং ভারতের ৪০ ভাগ। ভারত ইতোমধ্যেই অর্থ বরাদ্দ দিয়েছে।’’

ভারতে যেন বাংলাদেশের চ্যানেলগুলো প্রদর্শিত হয়, সেসব বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম