শিরোপাজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ০১:৪১আপডেট : ১৮ মে ২০১৯, ০৪:১৪

ছবি: টুইটার আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপাজয়ীর গৌরব অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার (১৭ মে) বাংলাদেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে পরাজিত করে। অবিস্মরণীয় এ গৌরবোজ্জ্বল বিজয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ঐতিহাসিক এ বিজয়ে দেশবাসীর সঙ্গে আমিও আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশ দলের জয়ের এ ধারা বজায় থাকবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের ধারাবাহিক এ পারফরম্যান্স আসন্ন বিশ্বকাপ ক্রিকেটেও প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস।

/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের