হজযাত্রীদের ভিসা আবেদনের আগে বিমানের টিকিট কিনতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ১৯:৫৭আপডেট : ২০ মে ২০১৯, ২০:০০

হজযাত্রী (ছবি- সংগৃহীত) হজযাত্রীদের জন্য ভিসা আবেদনের আগেই বিমানের টিকিট কিনতে হবে হজ এজেন্সিগুলোকে। বিমানের টিকিট ছাড়া ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ করা হবে না।
সোমবার (২০ মে) হজ ব্যবস্থাপনার অগ্রগতি বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সরাসরি হজ এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি করবে।
সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, এ বছর হজ এজেন্সিগুলো হজ অফিসে ভিসার আবেদনের জন্য পাসপোর্ট জমা দেওয়ার সময় বিমানের টিকিট দেবে। বিমানের টিকিট ছাড়া পাসপোর্ট গ্রহণ করা হবে না। এ ছাড়া হজের ফ্লাইট চলার সময় এজেন্সিগুলোর কার্যক্রম ও অগ্রগতি তদারকি করতে ধর্ম মন্ত্রণালয়ের ৩টি টিম সার্বক্ষণিক কাজ করবে। এ বছরই প্রথম বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকাতেই সম্পন্ন হবে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, বিমান সচিব মো. মুহিবুল হক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম