বিআরটিসি’র আগাম টিকিট বিক্রি চলছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ মে ২০১৯, ০৮:৩৩আপডেট : ২১ মে ২০১৯, ০৮:৫০

বিআরটিসি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সোমবার (২০ মে) থেকে আগাম টিকিট বিক্রি শুরু করেছে। প্রতিবছরের মতো এবারও বিআরটিসি যাত্রী সাধারণের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ২৭ মে থেকে ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে।
বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া বলেন, ‘সোমবার থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর বাস ডিপো, যাত্রাবাড়ী এবং রাজধানীর বাইরে গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে আগাম টিকেট বিক্রি করা হচ্ছে। ২৭ মে থেকে শুরু হয়ে ঈদ স্পেশাল সার্ভিস। চলবে ১০ জুন পর্যন্ত চলবে।’
তিনি আরও  জানান, এক হাজার ৮৯টি বাস ঈদ স্পেশাল সার্ভিসে ব্যবহার করা হবে। এর মধ্যে ৬৪৯টি বাস ঢাকা থেকে এবং ৩৯০টি ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায়-উপজেলায় চলাচল করবে। কোথাও কোনও বাস বিকল হলে বা দুর্ঘটনায় পড়লে সেখানে সরবরাহের জন্য ৫০টি বাস সংস্থায় রিজার্ভ থাকবে।
বিআরটিসিরি কর্মকর্তারা জানিয়েছেন, টিকিটসহ যে কোনও প্রয়োজনে যাত্রী সাধারণ যোগাযোগ করতে পারবেন-ম্যানেজার (অপা.) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইল: ০১৭১২২৮১১২১, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১১৫৭৮৭৪৪, গাবতলী বাস ডিপো মোবা: ০১৮১৮৪৮৫৩৮৮, জোয়ার সাহারা বাস ডিপো- মোবা: ০১৬১৯৪৫৭২৪৫, মিরপুর বাস ডিপো-মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১২২২৪০৩৮, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৮১৭৭৮২৮৬৬, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবা: ০১৭১১৩৯১৫১৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭১৬৬৮৪১৪৪, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭৫৮৮৮০০১১ এবং নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭ নম্বরে। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম