তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ১৯:১১আপডেট : ২২ মে ২০১৯, ১৯:৫৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুরস্কের রাজধানী আংকারায় বঙ্গবন্ধু ব্যুলভার্ড নামে একটি গুরুত্বপূর্ণ সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য শিগগিরই স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর বিপরীতে তুর্কি কর্তৃপক্ষও তাদের নেতা মোস্তফা কামাল আতাতুর্কের একটি আবক্ষ ভাস্কর্য ঢাকাস্থ আতাতুর্ক অ্যাভিনিউয়ে স্থাপন করবে।

এ বিষয়ে গত সোমবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এবং এটি শিগগিরই করা হবে বলে দু’পক্ষ সিদ্ধান্ত নেয়।

আজ বুধবার (২২ মে) আংকারায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের তৃতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন মো. শহীদুল হক। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকী, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, আংকারাস্থ বাংলাদেশ দূতাবাস ও ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী সিদাত ওনাল তার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রকে আরও সম্প্রসারিত ও ব্যাপকতর করার লক্ষ্যে বৈঠকে বিশদ আলোচনা হয়। বিশেষত বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, তুরস্কে বাংলাদেশি তৈরি পোশাক (আরএমজি) আমদানি সহজীকরণ ইত্যাদি আলোচনায় প্রাধান্য পায়। মন্ত্রী পর্যায়ের ৫ম বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী সভা এ বছর নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য তুরস্কের সহযোগিতার বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। রোহিঙ্গাদের সাহায্যার্থে সব ধরনের সহযোগিতার জন্য পররাষ্ট্র সচিব বাংলাদেশের পক্ষে তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনে দু’দেশ জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক ফোরামে একযোগে কাজ করবে মর্মে উভয়পক্ষ অঙ্গীকার ব্যক্ত করে।

বাংলাদেশ-তুরস্কের মধ্যে পররাষ্ট্র দফতরের সচিব পর্যায়ের পরবর্তী বৈঠক ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে।

/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম